সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বন্দরের মদনপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বন্দর(নারায়নগঞ্জ)উপজেলা সংবাদদাতাঃ-নারায়নগঞ্জ বন্দরে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়েছে। রবিবার(৩১ মে) মদনপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কেওডালা এলাকায় মদনপুর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক রাসেল অভির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মদনপুর ইউনিয়ন কৃষকদলের সাধারন সম্পাদক রাসেল অভির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাংসদ এডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু-আল ইউছুফ খান টিপু, সদস্য সচিব নারায়নগঞ্জ মহানগর বিএনপি।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বন্দরথানা তাঁতীদলের সদস্য সচিব মো. আল আমিন, ধামগড় ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হামজা,মদনপুর ইউনিয়ন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী হানিফ কনট্রাকটর, ইব্রাহীম খলিল সহ-সাধারণ সম্পাদক বন্দর উপজেলা বিএনপি ,মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলম বাদশা, সানাউল্লাহ, মোস্তাফা, রিপন, হারুন কনট্রাকটর,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ রা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠন করতে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর